নীলফামারীর জলঢাকায় গত রবিবার সন্ধায় শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)মিনু শীল। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়সাল মুুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার হারুন-অর রশিদ, জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এ.কে আজাদ প্রমূখ।
জানা গেছে রংপুর বিভাগীয় কমিশনারের বিশেষ বরাদ্ধ (টিআর) থেকে জলঢাকা উপজেলায় শিল্পকলা একাডেমী নির্মানের জন্য বরাদ্ধ দেওয়া হয়। সেই বরাদ্ধের অর্থ দিয়ে শিল্পকলা একাডেমী নির্মান করেন উপজেলা প্রশাসন।
উদ্বোধন শেষে সকলকে আনন্দ ও জলঢাকা শিল্পকলা একাডেমীর শিল্পীদের গানের প্রতি উৎসাহ বাড়াতে, কমিশনার মিনু শীল নিজেই একাডেমীর শিল্পীদের সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। এসময় কমিশনার বলেন, যারা খেলাধুলা ও সংগীতকে ভালোবাসে তারা কখনই অপরাধ মূলক কাজে জড়িত হতে পারে না।
ইত্তেফাক/নূহু
