আবারও চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৬

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২১:০৮

আবাসিক হল তল্লাশির পর ফের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ছয়জন ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ। বিবাদমান ছাত্রলীগের গ্রুপ দুটি হলো ‘সিএফসি’ ও ‘বিজয়’। 

আটকৃতরা হলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী বেলাল হোসাইন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরফাত, ইতিহাস বিভাগের শিক্ষার্থী অমিত রায়। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ‘বিজয়’ গ্রুপের অনুসারী। অপর আটককৃতরা হলেন, আইন বিভাগের খালেদ মাসুদ , সাকিব হাসান এবং সমাজতত্ব বিভাগের সিফাতুল্লাহ সরকার। এরা  বিশ্ববিদ্যালয়ের ‘সিএফসি’ গ্রুপের অনুসারী বলে জানা গেছে।

আরো পড়ুন: আরডিএ সাবেক ডিজিসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জানা যায়, মঙ্গলবার দুপুরে বক্কর নামের বিজয় গ্রুপের কর্মীকে সিএফসি গ্রুপের কর্মীরা মারধর করে। এই ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে জমা হতে থাকে এবং সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলে জমা হয়। পরে এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাঠিচার্জ কওে এবং ৬ জনকে আটক করে। 

আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান বলেন, আটককৃতদের হাটহাজারী থানায় প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/অনি