আজ আদালতে যাবেন না খালেদা জিয়া

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৩:০৮
রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় হাজিরা দিতে মঙ্গলবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য আছে মঙ্গলবার। কিন্তু খালেদা জিয়া আদালতে যেতে পারছেন না। সময়ের আবেদন করা হবে।
 
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো হলো, মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের দুটি।