রায়পুরে সাত ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৭:১১
 
লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত ব্যবসা প্রতিষ্ঠানের ৭৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে পৌর শহরের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হানি।
 
এবিষয়ে ম্যাজিস্ট্রেট উম্মে হানি বলেন, 'অপরিচ্ছন্ন, অব্যবস্থাপনার ও পচা খাবার রাখায় সাতটি প্রতিষ্ঠানের ৭৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।'
 
ইত্তেফাক/জামান