সিদ্ধিরগঞ্জে বিএনপি সভাপতির স্ত্রী খুন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০০:০৯

সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার পারিবারিক কলহ থামাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন বাড়িওয়ালাপত্মী সেলিনা আক্তার (৪৮)। নিহত সেলিনা আক্তার সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের স্ত্রী। গতকাল মঙ্গলবার রাত  সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া বাবুল প্রধানের বাড়িতে ওই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ভাড়াটিয়া স্বামী স্ত্রী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাফত উল্লাহ বলেন, ‘মঙ্গলবার রাত ৯টায় জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার বাবুল প্রধানের বাড়ির ভাড়াটিয়া স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময়ে খবর পেয়ে বাড়িওয়ালা বাবুল প্রধানের স্ত্রী সেলিনা আক্তার থামাতে ছুটে আসে। এক পর্যায়ে সেলিনা আক্তারকে ছুরিকাঘাত করে ওই ভাড়াটিয়া দম্পত্তি।

ঘটনার পর অন্য ভাড়াটিয়ারা সেলিনাকে দ্রুত শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতা নেয়। তারপরর আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’

ওসি আরো জানান, হত্যাকাণ্ডের পর ওই ভাড়াটিয়া দম্পত্তি দ্রুত পালিয়ে যায়। ভাড়াটিয়াদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু