উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জমছে হাঁটুপানি। কিছু দিন পরই ওই পানি থেকে পচা দুর্গন্ধ বের হয়। যদিও মাঠের পাশে অবস্থিত স্কুল ছাত্রাবাসের ঠিক গা-ঘেঁষে রয়েছে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন। কিন্তু ড্রেনটি মাঠ থেকে উঁচু হওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। ড্রেনটি ভরাট হয়ে যাওয়ায় নিষ্কাশন হচ্ছে না। অভিভাবকরা জানান, স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধানকে একাধিকবার বলা হলেও তারা কোনো কর্ণপাত করছেন না। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।
এ ব্যাপারে মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান জানান, ‘মাঠটি আমাদের হলেও সেটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার কেন্দ্রীয় মাঠ হিসেবেই ব্যবহার হচ্ছে। তাই মাঠটির জন্য উপজেলা প্রশাসনসহ সকলেরই একটি উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের বলেন, ‘মাঠটির মালিক হচ্ছে ডিআর উচ্চ বিদ্যালয়ের তাই সেটা দেখার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ যদি আমার কোনো প্রয়োজন মনে করে তা হলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/নূহু
