কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১৩

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৫:৩১
কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ভেড়ামারার ১০ মাইল নামক স্থানে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় গাছ ফেলে বিআরটিসি বাস, মাইক্রোবাস ও ট্রাকসহ অন্তত ১০ টি গাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। ড্রাইভার,হেলপার ও যাত্রীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। ডাকাতরা প্রায় ২০ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। 
 
আহতদের কে ভেড়ামারা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তামাক কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা কুষ্টিয়া শহরে মিটিং শেষে মাইক্রোযোগে ভেড়ামারায় ফিরছিলেন। মাইক্রোবাসটি ভেড়ামারার ১০মাইল নামক পৌঁছালে ডাকাতরা রোডের উপর গাছ ফেলে রাখে। এসময় রাস্তার ২ ধারে বইতিসই বাস, মাইক্রোবাস ও ট্রাকসহ অন্তত ১০ টি গাড়ী আটকা পড়ে।
 
ডাকাতরা সশস্ত্র অবস্থায় ড্রাইভার,হেলপার ও যাত্রীদের জিম্মিসহ রক্তাক্ত জখম করে ১৩ জন কে। ডাকাতরা প্রায় ২০ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুট করে। মাইক্রোবাসের যাত্রী সোহেল (৩৪) অবস্থা আশংকা জনক। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী অভিযোগ এই মহাসড়কে প্রায় দিন দিন ডাকাতি সংঘটিত হয়।
 
ইত্তেফাক/সাব্বির