নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ কাজের ক্ষতিপূরণ দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
উপজেলার মক্রবপুর গ্রামের লোকজন একত্রিত হয়ে তাদের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পেলে কাজ করতে দেবে না বলে বিক্ষোভ সমাবেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপ লাইন নির্মাণ প্রকল্পে তাদের ৭৬ ফুট জমি হুকুম দখল করলেও মাত্র ২৬ ফুট জমির ক্ষতিপূরণের জন্য তাদেরকে নোটিস দেওয়া হয়। এছাড়া অবশিষ্ট ৫০ ফুট জমি দু’বছর ব্যবহারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও এ নিয়ে জমির মালিকদেরকে কোনো নোটিস দেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দাউদ হোসেন চৌধুরী বলেন, ভুক্তভোগী পরিবারগুলো সঠিকভাবে কাগজপত্র জমা দিলে টাকা পেয়ে যাবে।
