আনুশকার সায় না থাকায় সতীর্থদের কাছে চ্যালেঞ্জ হারলেন কোহলি!

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৮:৩৫
গত মৌসুমে ভারতীয় ক্রিকেটারদের মুখভর্তি দাঁড়ি দেখেছিল ক্রীড়া মোদীরা। কোহলি, জাদেজা, অশ্বিন, রোহিত, রাহানে, পান্ডে কে ছিল না দাড়ি বড় রাখার তালিকায়। অসিদের বিপক্ষে ধর্মশালা টেস্টের মধ্যদিয়েই শেষ হয় সেই দীর্ঘতম হোম সিজন। এরপর আইপিএল এর আগে ক্রিকেটাররা নিজেদের নতুন মেকওভার নিয়ে খেলার মাঠে হাজির হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু অধিনায়ক কোহলি তার পুরোনো রুপেই থেকে যান।
 
নতুন রুপের জ্য ক্যাপ্টেন কোহলিকে সরাসরি চ্যালেঞ্জটা করেছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্রেক দ্য বিয়ার্ড হ্যাশট্যাগ দিয়ে জাদেজার সোশাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছিল, কোহলিও যেন তার মতো দাড়ি ছেটে দেখান। সেই প্রস্তাব অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করে দিয়ে বিরাট নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখে দিয়েছিলেন, সরি বয়েজ, আমি এখনও দাড়ি ছেঁটে ফেলতে প্রস্তুত নই। তবে তোমাদের মেকওভার দুর্দান্ত হয়েছে।
 
যে অধিনায়ক কোন চ্যালেঞ্জ নিতে পিছপা হন না। তিনি কেন এবার সড়ে গেলেন সতীর্থদের চ্যালেঞ্জ নিতে এই প্রশ্ন ছিল ভক্তদের মনে। কিছুক্ষণ পরই তার উত্তর পাওয়া যায়।
 
IMG0
 
কোহলির ইন্সটাগ্রাম পোস্টের নিচেই তার ‘প্রেমিকা’ আনুশকা শর্মার সোজা সাপ্টা কমেন্ট, ‘তুমি এটা করতে (দাড়ি কাটা) পার না।’ আর কোহলিও প্রেমিকার আদেশ মেনে নিয়েছে বাধ্য প্রেমিকের মত। 
 
আসলে বর্তমানে দাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আইপিএল টেন এর ট্যাগলাইন হয়ে গিয়েছে, এক্সপিরিয়েন্স মেন উইদাউট বিয়ার্ড। চ্যালেঞ্জের শুরু হয়েছিল রবীন্দ্র জাদেজাকে দিয়ে। এমনিতেই স্যার জাদেজা মানেই একটা রাফ অ্যান্ড টাফ ব্যাপার। দাড়ি ছাড়া যেন আরও আকর্ষণীয় দেখাচ্ছে তাকে।
 
ভক্তরা তো বলছেন, ফ্যাশনি সচেতনরা এবার জাদেজাকেই রোল মডেল করবেন। জাদেজা তার দাড়ি ছাড়া লুক এর ভিডিও টুইট করে বলেন, চেঞ্জ দ্য গেম অন দ্য ফিল্ড! চেঞ্জ দ্য লুক ইন দ্য ড্রেসিং রুম! তারও আগে একটা টুইট করেন, এবার এই ইউনিফর্মটা থেকে মুক্তি দরকার! সত্যিই, দাড়িটা রীতিমতো ইউনিফর্ম হয়ে উঠেছিল তাঁর। জাদেজার স্টাইল ফলো করতে দেরি করেননি হার্দিক পান্ডে। দিন দুয়েক আগেই দাড়ি ছেঁটে ফেলেন তিনি। ইনস্টাগ্রামে রূপান্তরের ভিডিও পোস্ট করে বললেন, জাড্ডু, এটা তোমার জন্য। এর পর ড্রেসিংরুমে আর কনফিউশন হবে না! দাড়ির জন্য নাকি কনফিউশন! ভারতীয় ক্রিকেটারদের হলোটা কী! নিন্দুকেরা এ কথাই বলছেন। তাতে পাত্তা যে কেউ দিচ্ছেন না, সে তো বোঝাই যাচ্ছে। না হলে কি আর হার্দিক পাণ্ড্যর লুক নিয়ে চর্চা শুরু হতে না হতেই রোহিত শর্মাও সেই একই কাণ্ড ঘটান!
 
IMG1
 
জাড্ডু আর হার্দিকের দেখানো পথে হাঁটলেন রোহিত শর্মাও। শর্মা লিখেছিলেন, সারপ্রাইজ! নিজে নিজে একটা সামার স্টাইল করেই ফেললাম। এবার ব্রেক দ্য বিয়ার্ডে আমার পালা। কী বলো পল্টন? পল্টন মানে বুঝতে পারছেন নিশ্চয়ই! ভক্তদের ওই নামেই ডাকেন রোহিত। চ্যালেঞ্জ টিম ইন্ডিয়া নিয়েই থাকে। যেমন অজিঙ্ক রাহানে। কিছুদিন আগেই বিরাট কোহলি ছাড়া টিমকে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। জিতিয়েওছিলেন। তাহলে দাড়ি কাটার চ্যালেঞ্জই বা নেবেন না কেন! হ্যাশট্যাগ ব্রেক দ্য বিয়ার্ড চ্যালেঞ্জের সাম্প্রতিক মুখ রাহানে। উড়িয়ে দিলেন সাধের দাড়ি। চ্যালেঞ্জ বলে কথা!
 
তবে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, জাদেজাদের দলে নাম লেখালেন না বিরাট কোহলি! বান্ধবীর লাল চোখের সামনে চ্যালেঞ্জও নিতে পারলেন না তিনি। সোশাল মিডিয়ায় বরাবরই বিরাট-আনুশকা নিজেদের সম্পর্ক নিয়ে খুল্লমখুল্লা থেকেছেন। বিরাট কখনও নারী দিবসে ইনস্টাগ্রামে মা আর আনুশকার সঙ্গে ছবি পোস্ট করেছেন। কখনও আবার সোশাল মিডিয়ায় বিব্রত করার মতো ভিডিও প্রকাশ্যে আসার পর বান্ধবীকে খুশি করতে ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারও পরিবর্তন করেছেন। অন্যদিকে, আনুশকাও বিরাটের সঙ্গে নিজের সম্পর্কের কথা সদম্ভে প্রকাশ করে থাকেন। ছবির শুটিংয়ের মাঝেই বিরতি নিয়ে বেঙ্গালুরু উড়ে যান বিরাটকে খুশি করতে। ইন্ডিয়ান এক্সপ্রেস/ এবেলা।
 
ইত্তেফাক/রেজা