মুকসুদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৮:৪৯
 
গোপালগঞ্জের মুকসুদপুরে পৌরসভার নির্বাচন পরবর্তী পৃথক দুই সহিংসতায় অন্তত ২০জন আহত হয়েছে।
 
বুধবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুর রহমান মিয়ার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আহজ্জাদ মহসীন খিপুর সমর্থকদের ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী রিমা বেগমের সমর্থকদের সঙ্গে তাহমিনার সমর্থকদের সংঘর্ষ হয়।
 
এ ঘটনায় পরাজিত মেয়র প্রার্থী আহজ্জাদ মহসীন খিপু ও তার ছেলে মোজাহিদ মহসীনকে আটক করেছে পুলিশ। আহত ১৫জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, 'এ ঘটনার পর মুকসুদপুর পৌরসভা এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।' পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।
 
ইত্তেফাক/জামান