সাতকানিয়ায় মাদ্রাসার বার্ষিক সভা

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:০৪

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা সাতকানিয়া উপজেলাধীন বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার রাতে মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান সাঈদ। সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম।