শিবগঞ্জে 'অপারেশন ঈগল হান্ট' সাময়িক স্থগিত

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০৯:৫০
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের ঘিরে রাখা একটি বাড়িতে 'অপারেশন ঈগল হান্ট' সাময়িক স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে এই অভিযান শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
পুলিশ ওই বাড়িটি বুধবার ভোর ৫টা থেকে ঘিরে রাখার পর সেখানে বিকেল ৫টার দিকে ঢাকা থেকে সোয়াট বাহিনী পৌঁছায়। এরপর সন্ধ্যা ৬টা থেকে এই অভিযান শুরু হয়ে রাত সাড়ে ৯টার দিকে শেষ হয়।
 
ঘটনাস্থলে বর্তমানে কাউন্টার টেরোরিজম, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সদস্য মোতায়েন রয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, জেনারেটর মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় ১৪৪ধারা জারি করা হয়েছে বলে মাইকে প্রচার করা হচ্ছে।
 
উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামে সাউদুর রহমান জেন্টু বিশ্বাসের ভাড়া দেয়া বাড়িতে জঙ্গি আবু মোল্লার সন্ধান পায় প্রশাসন। এলাকাবাসী জানায়, অভিযানের সময় বাড়ির ভিতর থেকে কয়েকটি গোলাগুলির শব্দ শোনা যায়। তারা আরো জানায়, মাঝে মাঝেই দুপুর পর্যন্ত গুলির ও ককটেলের শব্দ শুনা যাচ্ছিল।
 
ইত্তেফাক/জামান