সাতক্ষীরায় চোরাই মালামাল জব্দ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:০৪

সাতক্ষীরা প্রতিনিধি

মঙ্গলবার ভোরে সাতক্ষীরার তিনটি সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ লাখ ৮৪ হাজার টাকার বিভিন্ন চোরাই মালামাল জব্দ করেছে। জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় চাপাতা ১৮০ কেজি, বাই সাইকেল দুইটি ও ভারতীয় গরু পাঁচটি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের কাকডাঙ্গা, তলুইগাছা ও হিজলদি সীমান্তের স্ব স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ওই মালামালগুলো জব্দ করে। জব্দ মালামালের মূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা।