গাজীপুর মহানগরীর টঙ্গীতে আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে নানা অনিয়ম, প্রধান শিক্ষকের দুর্নীতিসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে তারা সড়ক অবরোধ করেছে। বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে
