বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
সোমবার বিকালে বটিয়াঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত প্রার্থীর হাতে অপর এক প্রার্থী লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিজয়ী প্রার্থীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দিলিপ হালদার, আমীরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন গোলদার, আওয়ামী লীগ নেতা মৃন্ময় পাল প্রমুখ।
