কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:২৪
 
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদ্মবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, কাশিয়ানী উপজেলার জয়নগর- বাথানডাঙ্গা সড়কের পদ্মবিলা জাহাঙ্গীরের মোড়ে ইট বোঝাই একটি ট্রাক জোনাসুর গ্রামের মো. হিরু খানের ছেলে মো. রিয়াজকে (১৮) পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়। 
 
ঘাতক ট্রাকটিকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।
 
 
ইত্তেফাক/কেকে