চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় জিয়াউল হক ফয়সাল (২৫) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই এই মামলা তদন্ত করছে। এই মামলায় গ্রেফতার হওয়া অপর এক আসামির জবানবন্দির আলোকে গত সোমবার ফয়সালকে গ্রেফতার করা হয় বলে সংস্থাটির একটি সূত্র জানিয়েছে।
পিবিআই সূত্র জানায়, সুদীপ্তকে হত্যা করতে যাওয়ার সময় আসামিদের দ্বারা ব্যবহূত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে নগরীর খুলশী থানার ঢেবারপাড় এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। বিকাল ৪টায় নগরীর দেওয়ানহাট এলাকা থেকে জিয়াউল হক ফয়সালকে গ্রেফতার করা হয়।
