ঢাকা থেকে অপহৃত স্কুল ছাত্র ভাঙ্গায় উদ্ধার, আটক ১

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৫:৫১
ঢাকার বিএএফ শাহিন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রাফিউল আলম সিয়াম(১৩) অপহৃত হওয়ার পর বৃহস্পতিবার তাকে ভাঙ্গা বিশ্বরোড মোড় হতে উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। ছাত্রটি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক টিএম রেজাউল করিমের পুত্র। 
 
পুলিশ এসময় অপহরণকারী খন্দকার হাসান মাহামুদ(৫৫)কে আটক করে। আটক কৃত অপহরণ কারী নড়াইল জেলার চন্দিভরপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। 
 
থানার উপ-পরিদর্শক মজিবর রহমান জানায়, ঢাকার কাফরুল থানার একটি মামলার সূত্র ধরে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে ঢাকা থেকে খুলনা গামী সেতু বিলাস পরিবহন(ঢাকা মেট্রো গ-৭১৬) তল্লাশি চালায়ে স্কুল ছাত্রটিকে উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থার পর অপহরণ কারি ও স্কুল ছাত্রটিকে কাফরুল থানায় প্রেরণ করা হবে।
 
ইত্তেফাক/সাব্বির