গোপালগঞ্জে প্রকৌশলীর লাশ উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৬:৪৪
 
গোপালগঞ্জে মধুমতি নদী থেকে প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
 
দেলোয়ার হোসেন নড়াইল জেলা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গত ২৫ এপ্রিল তিনি নড়াইল থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন।
 
বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা কাশিয়ানী থানায় খবর দেয়। এ দিন দুপুরে পুলিশ রাতইল গ্রামের মধুমতি নদী থেকে তার লাশ উদ্ধার করে।
 
কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেন প্রকৌশলীর লাশ উদ্ধারে খবর নিশ্চিত করে জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/জামান