আওয়ামী লীগ নেতার উপর হামলায় প্রতিবাদ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:০৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম ভুঁইয়ার উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে।

কিশোরগঞ্জ-নিকলী সড়কে আলহাজ ওয়াজেদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন প্রমুখ।

সোমবার কিশোরগঞ্জ আদালত থেকে মামলা সংক্রান্ত কাজ শেষে ফেরার পথে ডায়াবেটিক হাসপাতালের সামনে অধ্যাপক শহীদুল ইসলাম ভুঁইয়ার ওপর হামলা করে সন্ত্রাসীরা।