শিবগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। ওই নারী ও শিশু জঙ্গি সংগঠন জেএমবির সদস্য আবুর স্ত্রী এবং সন্তান বলে পুলিশ জানিয়েছে।
চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, এ আস্তানায় অভিযান চলার সময় বিকেল ৫টার দিকে ওই নারী এবং এর আধা ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা হয়। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারী ও শিশু জেএমবির সদস্য আবুর স্ত্রী এবং সন্তান।
বিকেল ৪টার দিকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানায় পুলিশ। সে সময় এ আহ্বানে কেউ সাড়া দেয়নি। ওই আহ্বানের পর একপর্যায়ে ‘জঙ্গি আস্তানা’থেকে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর বিকেল পাঁচটার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়।
এর আগে শিবগঞ্জের জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে অভিযান শুরু হয়। নিরাপত্তার স্বার্থে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সাংবাদিকসহ সকল শ্রেণির মানুষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের বিভিন্ন ইউনিট সতর্ক অবস্থায় রয়েছে।
ইত্তেফাক/ইউবি
