সাভারে স্কুলছাত্র নিখোঁজ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২০:৫৬
সাভারের জিরাবো এলাকার মো. রাসেল (১৪) নামে এক স্কুলছাত্র রবিবার থেকে নিখোঁজ রয়েছে।
 
রাসেল স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও জিরাবো বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মো. ঈমান শরিফের ছেলে।    
 
মো. ঈমান শরিফ জানান, রাসেল গত রবিবার সকাল ৯টার দিকে সাভারের জিরাবো কুণ্ডবাগ দক্ষিণপাড়ার বাসা থেকে বের হয়। রাতে সে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে পরদিন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
 
কেউ তার সন্ধান পেলে আশুলিয়া থানায় যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।