মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে সোমবার রাতে বরের বাবাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ১৫ মার্চ ওই গ্রামের ইন্তাজ আলী তার ১৫ বছর বয়সের ছেলে গোলাম রসুলকে একই উপজেলার করিমপুর গ্রামে এক কিশোরীর সাথে বিয়ে দেয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোমবার রাতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলকে সাথে নিয়ে ওই গ্রামে যান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরের বাবাকে ওই দণ্ড দেন।
