মাগুরা-শ্রীপুর সড়কের মাগুরা সদর উপজেলার গাংনালিয়া নামকস্থানে এক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন।শনিবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর (৩৫) বাড়ি জেলার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামে। আহত দুইজন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সকলেই মোটরসাইকেলের আরোহী।
পুলিশ জানায়, মাগুরা-শ্রীপুর সড়কের মাগুরা সদর উপজেলার গাংনালিয়া নামকস্থানে একটি মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে নিলে কিছু সময় পর শাহিনুর মারা যান। অন্য দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছেন।
ইত্তেফাক/কেকে
