গাজীপুরে জঙ্গি-সন্ত্রাসবিরোধী অভিযানে আটক ২০

আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ২০:২১
গাজীপুর সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে শনিবার জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে বিশেষ অভিযান চালায় পুলিশ। 
 
এ সময় এলাকাবাসীর মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা অভিযানে সন্দেহভাজন ২০ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   
 
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, জঙ্গি ও রাজধানীর পাশের সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা  গাজীপুর অবস্থান করছে এমন তথ্যে ভিত্তিতে অভিযান চালানো হয়। বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত মহানগরীর ৯টি ওয়ার্ডে এ অভিযান চলে। এ সময় সন্দেহভাজন ২০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেল, চাপাতি, ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও কিছু বিয়ার উদ্ধার করা হয়।  
 
 
ইত্তেফাক/ইউবি