ধুনটে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৩:৫১
 
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পাঁচ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে তরিকুল ইসলাম (৩৭), আব্দুল মজিদের ছেলে শিহাব উদ্দিন (২৫), জিঞ্জিরতলা গ্রামের জাবেদ আলীর ছেলে ফোরহাদ হোসেন (৫৮), সদরপাড়ার মংলা স্বর্ণকারের ছেলে আমিনুল ইসলাম আমু (৩২) ও শাহজাহানপুর উপজেলার চাচাইতারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রেজয়ান আমিন লিটন (৩৬)।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন ও ব্যবসা করতেন। শনিবার রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে