এস্পানোল ও ভ্যালেন্সিয়াকে নিজ নিজ ম্যাচে পরাজিত করে সমান ৮১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থান যথারীতি ধরে রেখেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে দিনের শুরুতে মার্সেলোর শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে জয়ী হয়ে ম্যাচ বাঁচিয়েছে মাদ্রিদ।
যদিও এখনো তারা কাতালানদের তুলনায় এক ম্যাচ কম খেলেছে, যা তাদেরকে শিরোপা স্বপ্নে টিকিয়ে রেখেছে। অন্যদিকে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের দুই গোলে কাতালান ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানোলের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মাদ্রিদের তুলনায় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা।
ম্যাচ শেষে স্থানীয় টেলিভিশনে সুয়ারেজ বলেছেন, শুধুমাত্র একটি বিষয়ই আমরা লক্ষ্য রাখি, ম্যাচ জিততে হবে। আর এ কারণেই প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করি। এখন দেখা যাক মৌসুমের শেষে ফলাফল কি দাঁড়ায়। ঘরের মাঠে হোসে ম্যানুয়েল জুরাডো প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করলে এস্পানোলের এগিয়ে যাওয়া হয়নি। ওয়াটফোর্ডের সাবেক এই মিডফিল্ডারের একটি ভুল পাস থেকে বিররি পাঁচ মিনিট পরে সুয়ারেজ বল পেয়ে গোল করলে ম্যাচে ডেডলক ভাঙ্গেন।
গত পাঁচ ম্যাচে এটি ছিল সুয়ারেজের প্রথম গোল। লিওনেল মেসি মৌসুমের ৫০তম গোল করতে ব্যর্থ হলেও ৭৬ মিনিটে ইভাস রাকিটিচের গোলে তারই অবদান ছিল বেশী। ৮৭ মিনিটে সুয়ারেজ নিজের দ্বিতীয় গোল করলে ৩-০ ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
IMG0
এদিকে বার্নাব্যুতে মার্সেলোরা শেষ মুহূর্তের গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যর্থতা কিছুটা হলেও ঘুচাতে সক্ষম হয়েছে মাদ্রিদ। ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিয়েগো আলভেসকে আরো একবার স্পট কিক থেকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছেন পর্তুগীজ তারকা। এই নিয়ে চার ম্যাচে তৃতীয়বারের মত আলভেসকে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন রোনালদো। গত সপ্তাহে ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটি থেকে আটজনকে পুনরায় ডেকে একাদশ সাজিয়েছিলেন মাদ্রিদ বস জিনেদিন জিদান। এই আটজন সপ্তাহের মাঝামাঝিতে দিপোর্তিভো লা করুনা বিপক্ষে ৬-২ গোলের জয়ী ম্যাচটিতে একাদশে ছিলেন না।
ম্যাচের শুরুতেই অবশ্য হোঁচট খাওয়া থেকে বেঁচে যায় স্বাগতিক মাদ্রিদ। প্রথম মিনিটেই সান্টি মিনার শট পোস্টে না লাগলে তখনই হয়ত তখনই এগিয়ে যেতে পারতো ভ্যালেন্সিয়া। তবে ২৭ মিনিটে ডানি কারভাজালের ক্রস থেকে রোনালদোর গোল করলে এগিয়ে যায় গ্যালাকটিকোরা। এই গোলের মাধ্যমে রোনালদো কিংবদন্তি ইংলিশ স্ট্রাইকার জিমি গ্রিভসের ইউরোপের শীর্ষ লিগে ৩৬৬ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন।
বিরতির ঠিক পরপরই আলভেস রোনালদোর পেনাল্টি শট আটকে দিয়ে স্বাগতিক দর্শকদের হতাশ করেছেন। এবারের মৌসুমে এই নিয়ে ষষ্ঠ পেনাল্টি রক্ষা করলেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক। ম্যাচ শেষের আট মিনিট আগে ডানি পারেয়োর দুর্দান্ত ফ্রি-কিকে সমতা ফেরায় ভ্যালেন্সিয়া। ৮৬ মিনিটে আলভারো মোরাতার সহযোগিতায় মার্সেলো গোল করলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক সমর্থকরা।
ম্যাচ শেষে জিদান বলেছেন, এটা সত্যি যে ৩০ মিনিট পর্যন্ত আমরা সবাই স্বস্তিতে ছিলাম। কিন্তু ভ্যালেন্সিয়া গোল করার পরে ম্যাচের পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। আমরা জানি মৌসুমের শেষ পর্যন্ত আমাদের সমস্যায় থাকতে হবে। গোল.কম।
ইত্তেফাক/সাব্বির
