তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল কনটেন্ট ব্যবহার করতে না পারলে, শিক্ষকরা তাদের পেশায় অযোগ্য হিসাবে গন্য হবে। শুক্রবার বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির উদ্দ্যোগে রাজধানী মিরপুর ১০- এ “মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে” অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
চিফ ট্রেইনার হিসাবে কথাগুলো বললেন, বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটি এর প্রতিষ্ঠাতা। এবারের কর্মশালার বিষয় ছিলো “কিভাবে ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে শ্রেণী কক্ষের লেসন প্লান তৈরী করা যায়।”
সারা বাংলাদেশ থেকে আগত প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতে দিনব্যাপী এই ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত ট্রেনিং সেসনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ই-লারনিং স্পেশালিষ্ট, এটুআই এর প্রশিক্ষক ফারুক আহম্মেদ। উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় নায়েমের আইসিটি স্পেশালিষ্ট এ.কে এম শাহআলম । ছিলেন বিজয় ডিজিটাল এর ব্যবস্থাপক জেসমিন জুঁই এর শিশুদের ডিজিটাল কনটেন্ট এর চমৎকার পরিবেশনা।
একটানা সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই টিচার্স ট্রেনিং আরে যারা ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির চেয়্যারম্যান , বিশিষ্ট শিক্ষাবিদ, ট্রেইনার, ইয়াহিয়া খান রিজন উপস্থিত ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. জাফর, উপস্থিত ছিলেন সাবেক মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড উপবৃত্তির প্রকল্প পরিচালক আফজাল হোসেন। সঞ্চালনায় ছিলেন জসিম উদ্দিন জয়। দিনশেষে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এর মাধ্যমে এই কর্মশালা সমাপ্তি হয়।
ইত্তেফাক/সাব্বির
