সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ ইন্তেজার শক্তি মির্জা (৩০) আত্মহত্যা করেছেন।
রবিবার সকালে শক্তি মির্জা সিরাজগঞ্জ জেলা শহরের মাছুমপুর নিজ বাসভবনে এ আত্মহত্যা করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের উত্তরাঞ্চলীয় বৃহৎ মুক্তিযোদ্ধাদের সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক প্রাক্তন সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুল লতিফ মির্জার একমাত্র ছেলে। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, মা ও এক বোনকে রেখে গেছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, শক্তি মির্জা প্রচুর ঋণগ্রস্ত ছিলেন। এ বিষয় নিয়ে আগের রাতে তার পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ হয়। পুলিশের ধারণা এই ঘটনার জের ধরে রাতের কোন এক সময় তিনি তার শোবার ঘরে ফ্যানের সঙ্গে দড়িতে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেন।
ইত্তেফাক/জামান
