কাতারের ক্লাব আল সাদের হয়ে প্রথম শিরোপা জিতেছেন বার্সেলোনার সাবেক তারকা জাভি। ৩৭ বছর বয়সী জাভির ক্লাব আল সাদ শনিবার এল জেইশের বিপক্ষে ফাইনালে ২-১ গোলে জয়ী হয়ে কাতার কাপের শিরোপা ঘরে তুলেছে।
দোহার বর্তমান চ্যাম্পিয়নদের পরাজিত করতে বাগদাদ বোনেজা ও জুগুরথা হামরোনের গোলই যথেষ্ঠ ছিল। এল জেইশের পক্ষে সান্তনাসূচক গোলটি করেছেন উজবেক স্ট্রাইকার সারদোর রাশিদোভ। ২০১৫ সালে বার্সা ছাড়ার পরে এটাই জাভির প্রথম শিরোপা।
ম্যাচ শেষে উচ্ছসিত জাভি বলেছেন, ‘আল সাদের খেলোয়াড়দের লক্ষ্য অত্যন্ত সুস্পষ্ট ছিল। কাতারের ক্লাবের হয়ে ক্যারিয়ারের প্রথম শিরোপা জিততে পেরে আমি দারুন খুশী। আশা করছি এমিরস কাপেও আমার দল ভাল খেলার ধারাবাহিকতা বজায় রাখবে। এই ম্যাচ দেখতে আসা ও আমাদের সমর্থন করা সকল সমর্থকদের আমি ধন্যবাদ জানাতে চাই। এই শিরোপা জয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ গোল.কম।
ইত্তেফাক/সাব্বির
