ফরিদপুর উপজেলার ঘারুয়া ইউনিয়নে রবিবার বিকেলে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর হতেই সমাবেশ স্থল হিরালদী মাঠে বিভিন্ন শ্লোগান দিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে এমপি নিক্সন চৌধুরী বলেন, 'আগামী নির্বচনে সকল কর্মীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। একটি মহল দশম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়ে আমার কর্মীদের হুমকি সহ ভোট চুরির পায়তারা করছে। ফরিদপুর-৪ আসনে ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ যদি ভোট চুরির পায়তারা করে আমাদের কর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে উচিৎ জবাব দেওয়া হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক আলহাজ্ব জাফর মুন্সি, কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু মুন্সি, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, বাসার মাতুব্বর, ওবায়দুর খন্দকার, বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী আল হাবিব প্রমুখ।
ইত্তেফাক/জামান
