স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দেশের পথে রওনা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ইংল্যান্ডের সাসেক্সে যাওয়ার মাত্র দুই দিন অনুশীলনের পরে দেশে ফিরে আসছেন অধিনায়ক।
জানা গেছে, বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের স্ত্রী সুমনা হক শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেলে ঢাকায় পৌছানোর কথা থাকলে ফ্লাইট দেরি করায় রাতের বেলায় পৌছাবেন মাশরাফি।
উল্লেখ্য, ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করতে ২৬ এপ্রিল রাতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। সোমবার সাসেক্সে প্রথম অনুশীলন ম্যাচ ডিউক অব নরফোক একাদশের সঙ্গে। ৫ মে আরও একটি অনুশীলন ম্যাচ খেলে ৭ মে আয়ারল্যান্ড যাবে দল। ১২ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। তবে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় সেই ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি।
ইত্তেফাক/সাব্বির
