টাঙ্গাইলের নাগরপুরে রিকশা চালক লাল মিয়া (৬৫) হত্যা মামলায় পুত্র আজহার আলীকে (৩২) পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার সন্ধ্যায় ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে নাগরপুর থানা পুলিশের একটি দল উপজেলার মামুদনগর ইউনিয়নের বাদিয়াজান গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, আজহার বাদিয়াজান গ্রামে ঘুরাফেরা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, উপজেলার চর ডাংঙ্গা গ্রামের রিকশা চালক লাল মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার লাল মিয়া নিজের চিকিৎসা ব্যয়ের জন্য গরু বিক্রি করে। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আজহার পিতাকে কুপিয়ে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান
