কোনো দুর্ঘটনা ঘটলেই শুরু হয় দুর্ঘটনার মূলে কার দায় বেশি তার অনুসন্ধান। গঠন করা হয় বিভিন্ন তদন্ত কমিটি। কখনো কারণ জানা যায়, কখনো আবার অজানাই থেকে যায়। দুর্ঘটনার কারণ যাই হোক না কেন, সাধারণ মানুষ বেশিরভাগ সময় সরকারকেই এর জন্য দায়ী করে থাকে। তারা কখনোই ভাবে না এর দায় নিজেদেরও কোনো অংশে কম নয়। কোনো দুর্ঘটনা ঘটলে নিজেরা একটু সচেতন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমানো সম্ভব। শুধু সরকার বা ব্যবস্থাপনার দোষ না দিয়ে আসুন নিজেরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি। উদ্যোগ নিয়ে মাঠে নেমে পড়ি। বিভিন্ন বিষয়ে আমরা নিজেরাই প্রশিক্ষণ নিতে পারি। যেমন—
১. সাঁতার শেখা,
২. আগুন থেকে আত্মরক্ষার প্রশিক্ষণ,
৩. উচ্চস্থান থেকে লাফিয়ে নামার প্রশিক্ষণ,
৪. দড়ি বেয়ে ওঠা বা নামার প্রশিক্ষণ,
৫. ট্রাফিক আইন জানা,
৬. ড্রাইভিং,
৭. দ্রুত দৌড় প্রশিক্ষণ,
৮. ফাস্ট এইড ব্যবহার প্রশিক্ষণ,
৯. স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ ইত্যাদি।
আজকের তরুণেরাই পারে আগামীর সুদিন আনতে। যাঁরা বিভিন্ন বিষয়ে এর মধ্যেই জানেন তাঁরা অন্যদের প্রশিক্ষণ দিন। আর যাঁরা জানেন না, তাঁরা প্রশিক্ষণ নিন। আসুন, আমরা সবাই যার যার অবস্থান থেকে সচেতন হই।
তানিয়া আনজু
আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
