সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে শিউলি বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের নুরাল আলীর স্ত্রী।
রায়দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাত সাড়ে নয়টায় ব্যাপক ঝড় ও বজ্রসহ বৃষ্টি হয়। শিউলি বেগম তার বাড়ির পিছনে আম কুড়াতে গেলে বজ্রপাতে তার বুক ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
