দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলাবাজারে এক দোকানে বিজিবি অভিযান চালিয়ে সিগারেটের প্যাকেট থেকে বন্দুকের দুইটি তাজা গুলি উদ্ধার করেছে।
কাটলা বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১২টার দিকে কাটলাবাজারের আনিছুর মাস্টারের কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ঐ দোকানে পরিত্যাক্ত অবস্থায় গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা রাইফেলের একটি এবং ৯ এমএম পিস্তলের একটি গুলি উদ্ধার করা হয়েছে।দোকানের মালিক উপস্থিত না থাকায় কাটলা ইউপি চেয়াম্যান নাজির হোসেন ও কাটলা হাটবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলমসহ স্থানীয়দের উপস্থিতিতে দোকানের তালা ভেঙ্গে এ অভিযান চালানো হয়।
২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কোরবান আলী গুলি উদ্ধারের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
