আইসিডিডিআরবির পেমেন্ট দেওয়া যাবে বিকাশে

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:১৬

আইসিডিডিআরবিতে সকল ধরনের মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার পেমেন্ট এখন বিকাশ করা যাবে । এ লক্ষ্যে সম্প্রতি বিকাশ এর সাথে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি)’র একটি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে আইসিডিডিআর,বি’র মহাখালী এবং নিকেতন ডায়াগনস্টিক সেন্টারে রোগীরা আরো সহজে, নিরাপদে এবং দ্রুততার সঙ্গে বিকাশের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার বিল পরিশোধ করার সুযোগ পাবেন। সম্প্রতি আইসিডিডিআরবি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং আইসিডিডিআর,বি’র ল্যাবরেটরি সাইন্স অ্যান্ড সার্ভিস ডিভিশনের সিনিয়র ডিরেক্টর প্রফেসর ডা. নিয়াজ আহমেদ ও ফিন্যান্স কন্ট্রোলার আনারিতা মুথনি মুগামবি  চুক্তিতে স্বাক্ষর করেন।  - প্রেস বিজ্ঞপ্তি