রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ইন্দো-বাংলা অটোমোটিভ শোতে উত্তরা মোটর্স এর বাজাজ প্যাভিলিয়নে র্যাফেল ড্র এর মাধ্যমে একটি পালসার এনএস ১৬০ বিজয়ী হয়েছেন ঢাকার মিরপুরের মোহাম্মদ কামরুল হাসান। গতকাল উত্তরা মোটর্স এর কর্পোরেট অফিসে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন উত্তরা মোটর্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান
০০
উত্তরা ব্যাংকের ভূলতা শাখা, নারায়ণগঞ্জ এর নতুন কার্যালয় সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন। উপব্যবস্থাপনা পরিচালক সুলতান আহমেদ, উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল হাসান, উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (নারায়ণগঞ্জ) জে. এম আখতারুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০
সিংগাপুর ভিত্তিক লাইফ স্টাইল ব্র্যান্ড লাফ্জ এর সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ ওডিআই দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে লাফ্জ পিটিই ইন্টারন্যাশনাল এবং মাশরাফির মধ্যে এক বছর মেয়াদি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাফ্জ বাংলাদেশ ইউনিট এর হেড অব চ্যানেল ডেভেলপমেন্ট মোহাম্মাদ তানভীর মাহামুদ, হেড অব অপারেশন মোহাম্মাদ জাহিদুল ইসলাম প্রমুখ
০০
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নড়িয়া শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস. এম নজরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডিভিশনের ভিপি মোশাররফ হোসেন চৌধুরী, নড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ছামাদুজ্জামান
