হেফাজত ইসলামের নায়েব এ আমির মোজাফ্ফর আহমদ মারা গেছেন

আপডেট : ০২ মে ২০১৭, ১২:০২
 
বাংলাদেশ হেফাজত ইসলামের নায়েব এ আমির আলহাজ্ব মাওলানা মোজাফ্ফর আহমদ (৮০) আর নেই। তিনি মঙ্গলবার সকালে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)।
 

তার ভাইয়ের ছেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মুহাম্মদ মুহিবুল্লাহ এ খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মাওলানা মোজাফ্ফর আহামদ ৯ ছেলে ১ স্ত্রী রেখে যান। তিনি মহেশখালী উপজেলার বড় মহেশখালী মিয়াজির পাড়ার মরহুম জহির আহামদের পুত্র ও মরহুম এড. মওদুদ আহমদের ছোট ভাই।