সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা কে এম নাসিরের জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ মঙ্গলবার এ আদেশ দেন।
গত ১৩ এপ্রিল নাসিরকে জামিন দিয়েছিল হাইকোর্ট। পরে এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মামলার বাদীপক্ষ। আদালতে বাদীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জোর্তিময় বড়ুয়া।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহত হন।
