মানিকগঞ্জে বিদেশি পিস্তল-মাদক-স্বর্ণবারসহ আটক ৮১

আপডেট : ০২ মে ২০১৭, ২০:৩০
মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ একটি কাঠের বাটযুক্ত বিদেশি পিস্তল, চারটি স্বর্ণের বার ও বিভিন্ন ধরনের মাদকসহ ৮১ জনকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে সাংবাদিকদের এসব বিষয় নিশ্চিত করেন।
 
গুলিসহ বিদেশি পিস্তল ও চারটি স্বর্ণেরবার ছাড়াও ৭ কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ২৯৯ পিস ইয়াবা, ২০ পুড়িয়া হেরোইন এবং ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ৭৯ জনকে আটক করে পুলিশ।
 
২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ওই ব্যক্তিদেরকে আটক করে মানিকগঞ্জের বিভিন্ন থানা পুলিশ। এছাড়াও পহেলা মে জেলার হরিরামপুর থানা এলাকা থেকে সজিব ও মিলন নামের দুই যুবককে ১৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।
 
​ইত্তেফাক/আনিসুর/পাভেল