পীরগঞ্জে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

আপডেট : ০২ মে ২০১৭, ১৬:২৪
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. ক্রিসচিয়ান মার্টিন ফচ্ পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেছেন। 
 
মঙ্গলবার সকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নে সুইজারল্যান্ডের দাতা সংস্থা হেকস্-এপার এর অর্থায়নে বে-সরকারি সংস্থা ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে এসে জগন্নাথপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাধারণ মানুষের সঙ্গে এ মতবিনিময় সভা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, হেকস্-এপার কান্ট্রি ডিরেকটর অনিক আসাদ, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা খালিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আখতারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী ও সম্পাদক জয়নাল আবেদীন বাবুল উপস্থিত ছিলেন। পরে তিনি ইএসডিও’র পীরগঞ্জ প্রেমদীপ অফিসে মানবাধিকার সুরক্ষা কমিটির সভায় বক্তব্য রাখেন। 
 
ইত্তেফাক/পাভেল