নোয়াখালীর সেনবাগে নিজঘর থেকে ছেমনা খাতুন (৫০) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের রেহান উদ্দিন মিঝি বাড়িতে এ ঘটনাটি ঘটে। ছেমনার দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। তিনি ওই গ্রামের রিকসা চালক মো. সিরাজ মিয়ার স্ত্রী।
পুলিশ মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে। তবে কি কারণে এ ঘটনাটি ঘটেছে তাৎক্ষনিক-ভাবে পুলিশ তা জানাতে পারেনি। সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল ইত্তেফাককে বলেন, 'নারীর মৃত্যুর বিষয়টি তাৎক্ষনিক জানা যায়নি।'
ইত্তেফাক/জামান
