অবৈধ অনুপ্রবেশের অভিযোগে খুলনায় ওম প্রকাশ (৩২) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশ নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকার মেঘনা ব্যাংক লিমিটেডের এটিএম বুথের সামনে থেকে তাকে আটক করে। ওম প্রকাশ কোলকাতার লাত্তিহার থানার ঠাকুরপাড়া গ্রামের কালু বিহারীর ছেলে।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, ওম প্রকাশ পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জামান
