ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে : ভূমিমন্ত্রী

আপডেট : ০২ মে ২০১৭, ২০:২২

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ বলেছেন, সারাদেশে ভূমি ব্যবস্থাপনা সেবা সহজীকরণের লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। ডেভেলপমেন্ট অব প্রজেক্ট প্রোফরমা (ডিপিপি) অনুমোদনের জন্য এটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। আজ সংসদে সরকারি দলের সদস্য মো, সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

ভুমিমন্ত্রী শামসুর রহমান শরিফ আরো বলেন, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, এটুআই প্রদত্ত ১ম সফটওয়ারের মাধ্যমে ৫২টি জেলায় ৪৩ লাখ ২৩ হাজার ৩৮টি খতিয়ান এবং ইএলআরএস সফটওয়ারের মাধ্যমে সিরাজগঞ্জ, রংপুর ও কুড়িগ্রাম জেলার ২৭ লাখ ৯৬ হাজার খতিয়ান এন্ট্রি করা হয়েছে। একইসঙ্গে দেশের ৫৫ জেলায় নতুন সফটওয়ারের মাধ্যমে ৬৪ লাখ ৩ হাজার ৪৮০টিসহ মোট ১ কোটি ৩৫ লাখ ২২ হাজার ৫১৮টি খতিয়ানের ডাটা এন্ট্রি করা হয়েছে।

মন্ত্র্রী আরো বলেন, ইউনিয়ন ভূমি তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সারাদেশের ভূমি ব্যবস্থাপনাকে ৬৫ লাখ খতিয়ান স্ক্যানিং করা হয়েছে। এছাড়া ৩৫ লাখ ৬১ হাজার ৩১টি খতিয়ানের ইনকোডিং কাজ শেষ হয়েছে। ১৮ হাজার ৫০০ ম্যাপসিট স্ক্যানিং করার লক্ষ্যমাত্রার বিপরীতে ১০ হাজার ৬টি ম্যাপসিট ভ্যাক্টরাইজ করা হয়েছে।

ইত্তেফাক/ইএইচএম