বরিশাল জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনি জমাদ্দার ২৪ দিন ধরে নিঁখোজ রয়েছেন। গত ৯ এপ্রিল থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ৩০ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ জনির স্ত্রী মোসাঃ লাবুনী বেগম।
ডায়েরী সুত্রে জানা যায়, গত মাসের ৯ এপ্রিল বেলা ১১ টায় নগরের ১০ নম্বর ওয়ার্ডের বান্দরোড কোষ্টাল বরফকল এলাকার নিজ বাসা থেকে একই ওয়ার্ডের কেডিসি বালুর মাঠ এলাকায় মায়ের বাসায় যায়। পরে আর নিজ বাসায় ফিরে আসেনি। এসময় তার সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনও ছিলো। স্ত্রী লাবুনী আক্তার ও তার স্বজনরা নগরের সম্ভাব্য সকল স্থানে খুজেও না পেয়ে সাধারণ ডায়েরি করেন।
ডায়েরিতে জনি জোমাদ্দারের বরিশাল কোষ্টাল বরফ কল এলাকায় একটি ফাষ্টফুড (কায়েদ ফাস্টফুড এন্ড কফি হাউজ) এর দোকান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত জানান, নিঁখোজ জনি জোমাদ্দার জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। জনির নিঁখোজ হওয়ার বিষয়টি জানতে পেরে তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। আমরাও তার খোজ খবর করছি।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, সাধারন ডায়েরী করার পরে জনি নিঁখোজ হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।
ইত্তেফাক/রেজা
