গাজীপুরে গাড়িচাপায় নিহত ১

আপডেট : ০৩ মে ২০১৭, ১২:২৫

গাজীপুরে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইসহাক আলী দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকার নিয়ত আলীর ছেলে। জানা গেছে, কোনাবাড়ী এলাকায় তুসুকা পোশাক কারাখানার সামনে ইসহাক আলী দৌড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি লং ভেহিকল বিদ্যুতের খুঁটি নিয়ে টাঙ্গাইল যাওয়ার পথে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।