নাটোরে ট্রাক খাদে পড়ে ২ গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ০৩ মে ২০১৭, ১২:৩৮
 
নাটোর-বগুড়া মহাসড়কের জামতৈল এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে ট্রাক খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন— কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাট গ্রামের মুক্তার আলীর ছেলে আব্দুল মান্নান (৫০) ও মো. পলানের ছেলে মো. টুকু (৪০)।
 
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে গরু বোঝাই একটি ট্রাক কুষ্টিয়া যাওয়ার পথে সিংড়া উপজেলার জামতৈল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী নিহত হন।
 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট হামিদুল ইসলাম জানান, নিহত দুই গরু ব্যবসায়ীর মরদেহ তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।