বরিশালে পথশিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৩ মে ২০১৭, ১৪:২৬
 
নগরীর ভাটারখাল এলাকায় কলা গাছের সাথে ঝুলে থাকা ইমন (৯) নামে এক পথশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ও দুই পথশিশুকে আটক করে।
 
পথশিশু ইমন ভাটার খালের হালিম শাহ্র দোকানে ভাঙ্গারি বিক্রি করত এবং চাঁদমারির অপারাজেয় বাংলাদেশ পরিচালিত শিশু পুনর্বাসন কেন্দ্রে গিয়ে রাত্রি যাপন করতো।
 
বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশের প্রকল্প পরিচালক ফেরদৌসি জানিয়েছেন, ইমন তাদের ওখানে গিয়েই থাকত। কয়েকদিন ধরে না ফেরায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
 

কোতয়ালী মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।