দ্বিতীয় বিভাগ ফুটবল
স্পোর্টস রিপোর্টার
বিকেএসপি দ্বিতীয় বিভাগ ফুটবলে ফরোয়ার্ড অমিত হাসান ও রেজুয়ান কবিরের নৈপুণ্যে টঙ্গী ক্রীড়াচক্রের বিপক্ষে ২-০ গোলে জিতেছে।
গতকাল মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অমিতের লক্ষ্যভেদে বিকেএসপি এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেজুয়ান টঙ্গীর জালে বল জড়ালে জয় নিশ্চিত হয় দলটির।
আজ একই মাঠে দিনের প্রথম ম্যাচে পূর্বাচল পরিষদ মুখোমুখি হবে দিলকুশা স্পোর্টিং ক্লাবের। দ্বিতীয় ম্যাচে আজমপুর ফুটবল ক্লাব উত্তরা খেলবে শান্তিনগর ক্লাবের বিপক্ষে।
